শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজশাহীর আম বিদেশ যাচ্ছে

রাজশাহীর আম বিদেশ যাচ্ছে

নিউজ ডেস্কঃ

রাজশাহীর আম বিদেশে রপ্তানি শুরু হয়েছে। শুক্রবার (২৮ মে) জেলার বাঘা উপজেলা থেকে আমের প্রথম চালান পাঠানো হয়েছে ইংল্যান্ডে। এদিন উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে প্রায় ৩ মেট্রিক টন খিরসাপাত জাতের আম পাঠায় ফুড এ্যান্ড ভেজিটেব্যুল এক্সপোর্ট এসোসিয়শন নামে একটি প্রতিষ্ঠান। এতে লাভবান হওয়ার আশা দেখছেন আম সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আম রপ্তানির জন্য উপজেলার ২০ জন চাষিকে প্রশিক্ষণের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে বাগানে উৎপাদিত ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত আম ঢাকায় বিএসটিআই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এরপর আম বিদেশে রপ্তানি করা হয়। সকল প্রক্রিয়া সম্পন্ন করেই ইংল্যান্ডে পাঠানো হলো বিখ্যাত খিরসাপাত আম।

এ ব্যাপারে এসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম ছানা জানান, করোনার থাবায় গত বছর বিদেশে আম পাঠানো সম্ভব হয়নি। তবে এবছর শুরু হলো আম রপ্তানি। তাদের সাথে ২০ জন সফল আম চাষী রয়েছেন। আম সঠিকভাবে পরিচর্যার জন্য কৃষি সম্পসারণ অধিদপ্তর থেকে তাদের প্রশিক্ষন দেয়া হয়েছে। চাষিদের আশার আলো দেখাচ্ছে বিদেশে আম রপ্তানি।

এ বিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, আম চাষ কঠিন হলেও আমে যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না ঘটে, সেজন্য এলাকার আমচাষি ও ব্যবসায়ীরা ‘ফ্রুট ব্যাগিং’ পদ্ধতির মাধ্যমে আম চাষ শুরু করেছেন। এতে খরচ বাড়লেও একদিকে আমের গুণগত মান বাড়ছে অন্যদিকে দেশ-বিদেশের ক্রেতারা বেশি দাম দিয়ে আম কিনছেন। তিনি বলেন, এখানকার আম আগের চেয়ে এখন আরো উন্নত পদ্ধতিতে উৎপাদন হচ্ছে বলেই দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি শুরু করা হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে অধিক পরিমাণ আম বিদেশে রপ্তানি করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD