বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
করোনাকে পাশ কাটিয়ে রফতানি বাড়ল ১৩.৫ শতাংশ

করোনাকে পাশ কাটিয়ে রফতানি বাড়ল ১৩.৫ শতাংশ

ফাইল ছবি।।
নিউজ ডেস্কঃ

সংক্রমণের গতিরোধে এপ্রিল মাস জুড়ে চলে দেশব্যাপী লকডাউন। তবে সে সময় খোলা ছিল রফতানিমুখী শিল্পকারখানা। সারা বিশ্বের করোনা পরিস্থিতির উন্নতি, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অস্থিরতা এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও দেশের রফতানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের ১১ মাসে রফতানি হয় হয়েছে তা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৩ শতাংশ বেশি।

রফতানি উন্নয়ন বোর্ডের (ইপিবি) হালনাগাদ তথ্য বলছে, গত মে মাসে রফতানিকারকরা পণ্য রফতানি করেছে ৩১০ কোটি ৮০ লাখ ডলারের, যা ২০২০ সালে মে মাসের তুলনায় ১১২ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের বাকি আছে আর এক মাস। চলতি অর্থবছরের জুলাই থেকে মে এই ১১ মাসে ৩ হাজার ৫১৮ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি।

এই ১১ মাসে ১০৮ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ২৩ শতাংশ বেশি। ৮৪ কোটি ৬০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি হয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪৩ শতাংশ।

এগুলোর পাশপাশি হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, রাসায়নিক পণ্য, প্লাস্টিক পণ্যের রফতানি বেড়েছে।

নিট পোশাকের রফতানি সাড়ে ২০ এবং ওভেন পোশাকের রফতানি ১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD