সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দেশের প্রত্যেককে টিকা দেওয়ার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেককে টিকা দেওয়ার পদক্ষেপ নিয়েছি: প্রধানমন্ত্রী

ফাইল ছবি
নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকে যেন ভ্যাকসিন দিতে পারে সেভাবে পদক্ষেপ নিয়েছি। আমরা চাই কেউ যেন বাদ না পরে।

রবিবার (১৮ জুলাই) সকালে মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর, এপিএ ও এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এখন সেই দেশেকে আমরা অনেকদূর এগিয়ে নিয়ে গেছি। আমরা এসডিজি ও এমডিজি বাস্তবায়ন করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রতিবছর বাজেট বাড়ানোর চেষ্টা করি। এবারও তা চেষ্টা করেছি। তবে আমাদের মনে রাখতে হবে আমরা শ্রমজীবী ও কৃষকদের ঘামের কারণেই নিজেদের খাদ্যের যোগান পাই। তাদের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। তাদেরকে সম্মান করতে হবে। ছোটবেলায় রিক্সাচালকদের আপনি বলতে শিখিয়েছেন বাবা-মা। কাজের লোককে চাকর বলা যেতো না। আমরা সেভাবেই সম্মান দিয়েছি সব শ্রেণির মানুষকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD