শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সোনাইমুড়ীতে গোয়েন্দা পুলিশের হাতে ধরা খেল ১২ জুয়াড়ি

সোনাইমুড়ীতে গোয়েন্দা পুলিশের হাতে ধরা খেল ১২ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াডিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় খেলার সরঞ্জাম তাস ও নগদ ১ লাখ ৬৪ হাজার পাঁশত টাকা জব্দ করে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার ৪নং বরগাঁও ইউনিয়নের ভাবিয়া পাড়া এলাকায় জুয়া খেলার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

আটককৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা মোস্তফা কামাল,তাজুল ইসলাম,নুরনবী বশু,সালাউদ্দিন,মজিব উল্যাহ সোহাগ,শামীম,গফুর,জাফর,সাখাওয়াত,জয়নাল ও আজিজুর রহমান।

স্থানীয় সূত্র বলছে, দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে এখানে জুয়া খেলতে আসেন। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।

নোয়াখালী জেলা গোয়োন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD