রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
খোলা আকাশের নিচে ক্লাস হলো বেরোবিতে !

খোলা আকাশের নিচে ক্লাস হলো বেরোবিতে !

নিউজ ডেস্ক।
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৩দফা দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ আগস্ট) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ক্লাস অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ প্রতিবাদী এ ক্লাসে পাঠদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বেরোবি সভাপতি রিনা মুরমু,সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্ত প্রমুখ।

প্রতিবাদী এই ক্লাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অন্য দু’টি দাবি হলো-

১.অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেওয়া।
২.শিক্ষার্থীদের সব ধরনের বেতন ফি মওকুফ করা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD