বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ওমান

নিউজ ডেস্ক।

১৮টি দেশের টিকাগ্রহীতা যাত্রীদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। এই সিদ্ধান্ত আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর হবে। এরমধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানও।

সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

১ সেপ্টেম্বর থেকে এই দেশগুলোর যাত্রীরা করোনার আগে যেভাবে ভ্রমণ করতেন, সেভাবেই ভ্রমণ করতে পারবেন।

সিএএ’র বরাতে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে।

কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে।

সেখানে আরও বলা হয়, যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার সনদ গ্রহণ করা হবে।

করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়।

যদি কোনো যাত্রী করোনার নেগেটিভ সনদ ছাড়াই যায়, সে ক্ষেত্রে সেখানে গিয়ে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD