শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিন জন পেঁয়াজ বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

জামালপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত তিন জন পেঁয়াজ বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

করেছে। পেঁয়াজের বাজার অস্থিতিশীল করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না মানায়, অতিরিক্ত মূল্য আদায়সহ মূল্যতালিকা প্রদর্শন না করায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজার ও হাজিপুর বাজারে ৩জন পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতি বার দুপুর থেকে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম জানান, কেন্দুয়া কালিবাড়ি বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় চাঁন মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া দোকানে টাঙানো পণ্যের মূল্যতালিকায় পেঁয়াজের মূল্য নির্ধারণ না থাকায় আবুল কাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, হাজিপুর বাজারে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় পেঁয়াজ ব্যবসায়ী লাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম আরও বলেন, পেঁয়াজ নিয়ে কোন ব্যবসায়ী যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য এই অভিযান। এই অভিযান বাজার নিয়ন্ত্রণে সব সময় অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD