শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।
ফাইল ছবি
দুর্গাপূজার উৎসবের মধ্যে কুমিল্লার ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সচিব বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, যত দ্রুত সম্ভব অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে বলেছেন তিনি।

‘ধর্ম নিয়ে কেউ যাতে বাড়াবাড়ি না করেন’- সেজন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কিছু লিখলেই সাথে সাথে প্রতিক্রিয়া জানানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়।

অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কুমিল্লার ঘটনায় তদন্ত হচ্ছে। শিগগিরই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অপরাধীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এদিকে রংপুরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে ও কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD