শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এক নজরে সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচি

এক নজরে সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচি

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
পুরো দেশে ক্রিকেটপ্রেমীদের মাঝে এখন স্বস্তির নিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পৌঁছে গেছে বাংলাদেশ। যেখানে ‘এ’ গ্রুপে খেলবে টাইগাররা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল। শুক্রবার জানা যাবে টাইগারদের অপর প্রতিপক্ষ হচ্ছে কোন দলটি।

অবশ্য স্কটল্যান্ডের কাছে ম্যাচটি হেরে যাওয়ায় প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হতে হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, তিনটি ম্যাচই জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে যাচ্ছে স্কটিশরা।

সুপার টুয়েলভে ‘এ’ গ্রুপে বাংলাদেশ

সুপার টুয়েলভে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। টাইগারদের প্রথম ম্যাচটি ২৪ অক্টোবর প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

একনজরে সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচিঃ

প্রথম ম্যাচ (২৪ অক্টোবর) – বাংলাদেশ বনাম প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দল – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – বিকেল ৪টা

দ্বিতীয় ম্যাচ (২৭ অক্টোবর) – বাংলাদেশ বনাম ইংল্যান্ড – শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – বিকেল ৪টা

তৃতীয় ম্যাচ (২৯ অক্টোবর) – বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ – শারজাহ ক্রিকেট স্টেডিয়াম – বিকেল ৪টা

চতুর্থ ম্যাচ (২ নভেম্বর) – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি – বিকেল ৪টা

পঞ্চম ম্যাচ (৪ নভেম্বর) – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম – বিকেল ৪টা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD