শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়: প্রধানমন্ত্রী

গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।
ছবিঃ সংগৃহীত
চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়। ক্লাসে ফিরে যাও। যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে।

ভবিষ্যতে যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বুধবার (১ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জয়িতা ফাউন্ডেশন এর ভিত্তিপ্রস্তর ও শিশু একাডেমিতে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের প্রতি আহ্বান জানিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি ছাত্র-ছাত্রীদের বলব, দুর্ঘটনায় ছাত্র যে মারা গেছে- সেটা দুঃখজনক। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল। শিক্ষাব্যবস্থা চালু রাখার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা করেছি। এখন সব স্কুল-কলেজ খুলে গেছে। সাবাইকে এখন পড়াশোনা করতে হবে। তাদের স্কুলে ফিরে যেতে হবে।

তিনি আরো বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা এটা ছাত্রদের কাজ না। এটা কেউ করবেন না দয়া করে। যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। লেখাপড়া করেন। যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হবে। তাদের খুঁজে বের করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সতর্ক এ ব্যাপারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD