শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পদ্মা সেতু নির্মাণের প্রশংসা করায় মমতাকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

পদ্মা সেতু নির্মাণের প্রশংসা করায় মমতাকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের লালিত পদ্মা সেতু নির্মাণের জন্য তার প্রশংসা করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভাষা, সংস্কৃতি ও আদর্শগত মিলের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে দুই বাংলার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই।

মমতাকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার আন্তরিকতা এবং সৌহার্দ্য আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনগণ পশ্চিমবঙ্গের জনগণের সাথে অনুরূপ একাত্মতা অনুভব করে।’

১২ জুলাই তারিখের চিঠিতে তিনি আরো লিখেছেন যে, আপনি (মমতা) ইতোমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে একটি আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়তে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।

শেখ হাসিনা আরো বলেন, আমি বিশ্বাস করি যে, এই সেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতের সাথে বাংলাদেশের আত্মিক বন্ধনকে আরো দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, ২০২২ সালের সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরের সময় আপনার সাথে দেখা করার একটি সুযোগ সৃষ্টি হবে’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD