সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামায়াত-হেফাজত-বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই

জামায়াত-হেফাজত-বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতার পর প্রথম সংবিধানের ওপর আঘাত করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তারা নিজেদের দলের নেতাকে মুক্তিযোদ্ধা দাবি করে অথচ তিনি পাকিস্তানের এজেন্ট ছিলেন, উনি ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছিলেন। জামায়াত-হেফাজত আর বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই।

বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা যুবলীগ আয়োজিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠের এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জসহ অতিথিরা।

হানিফ এ সময় আরও বলেন, হেফাজতে ইসলামের যিনি বর্তমান আমীর তিনি একাত্তর সালে আলবদরের সদস্য ছিলেন। আপনারা যারা ধর্মের অপব্যাখ্যা করেন তারা পাকিস্তানের ইসলাম পালন করেন।

তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের আর কোনো আগ্রহ নেই। তাই তারা ভাবছে মৌলবাদী ধর্মীয় দলগুলোকে উসকে দিয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে; আপনাদের সেই স্বপ্নে গুড়েবালি, এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

এর আগে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD