বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
যে কারনে আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলা

যে কারনে আসিফের বিরুদ্ধে ন্যান্সির মামলা

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মংমনসিংহের কোতোয়ালি মডেল থানায় মানহানির মামলা করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মামলাটি বেশ পুরনো। যেটি করা হয়েছিল গত বছরের ১০ জুলাই। সেই মামলায় গেল ৩১ ডিসেম্বর আসিফ আকবরকে সমন পাঠিয়েছে ময়মনসিংহের আদালত। আগামী ১৪ ফেব্রুয়ারি তাকে সেখানে হাজির হতে বলা হয়েছে।

কিন্তু কীভাবে ন্যান্সির মানহানি করেছেন আসিফ? সম্প্রতি জানা গেল সেই উত্তর। ন্যান্সি মামলায় উল্লেখ করেছেন, তার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে গায়ক আসিফ আকবর বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব ও রেডিওতে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন। এতে তার মানহানি হয়েছে। এছাড়া তার গাওয়া ১২টি গানের স্বত্ব বিনা অনুমতিতে আসিফ বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন ন্যান্সি।

এই গায়িকা জানান, তিনি তার গানগুলোর স্বত্ব দাবি করলে আসিফের রোষানলে পড়েন। এর পরই অভিযোগ জানাতে ছুটে যান থানায়। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রসিকিউশন দেয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহের কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী।

তবে মামলায় ভীতু নন বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানান গায়ক আসিফ আকবর। বলেন, এই মামলাকে তিনি আইনি পথেই মোকাবিলা করবেন। ওই স্ট্যাটাসে নিজেকে নির্দোষ দাবি করেন আসিফ। বলেন, ‘আমার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার কোনো কিছু আছে- তা আপাতদৃষ্টিতে দেখি না। জয় আমারই হবে ইনশাআল্লাহ।’ তবে শেষ পর্যন্ত কী হয়, তা সময়ই বলবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD