বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সাড়ে ৮ মাসে সর্বনিম্ন শনাক্ত

সাড়ে ৮ মাসে সর্বনিম্ন শনাক্ত

ছবি সংগৃহীত
নিউজ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬৯ জন। পরীক্ষা বিবেচনায় একদিনে শনাক্তের হার কমে ৪.২৩ শতাংশে নেমেছে। এর আগে চলতি মাসের ১২ তারিখ শনাক্তের হার গত ৯ মাসের মধ্যে ৫ শতাংশে নামে। আর ১৪ জানুয়ারি আরও কমে হয় ৪.৯০ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩ জন। এ নিয়ে মোট ৭ হাজার ৯০৬ জনের মৃত্যু হলো।

রবিবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হন ৫৬৯জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন। মৃতদের মধ্যে ২২ জনই পঞ্চাশোর্ধ্ব। আর একজন ৪১-৫০ বছরের মধ্যে।

এ পর্যন্ত শনাক্তের হার ১৫.২৬ শতাংশ, সুস্থতার হার ৮৯.৭৫ ও মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় সে বছরের ২০ ডিসেম্বর। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD