শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আসছে ৫৬ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

আসছে ৫৬ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ

অবশেষে ৫৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিগগিরই ৫৬ হাজার শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানা গেছে। ফলে দীর্ঘ দিন বন্ধ থাকার পর এ নিয়োগ জটিলতার অবসান ঘটতে চলেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন সংবাদমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে মামলা জটিলতা নিরসন হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা মামলার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আমরা পেয়েছি। নিয়োগ কার্যক্রম শুরু করতে আইন মন্ত্রণালয় ইতিবাচক সম্মতিও দিয়েছে।এখন শিক্ষা মন্ত্রণালয়ে এটি পাঠানো হবে। মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন,‘মন্ত্রণালয়ের মতামত পেলে দ্রুত সময়ের মধ্যে চতুর্থ ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে শূন্য রয়েছে ৫৭ হাজারেরও বেশি পদ। নিয়োগে সুপারিশ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলের কারণে নিযোগ না পাওয়া ১ হাজার ২৮৪ পদে আগের ভুক্তভোগীদের। সে বিবেচনায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হতে পারে ৫৬ হাজারের মতো শূন্য পদে।

প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম। এ নিয়ে নিয়োগপ্রত্যাশীরা আন্দোলন করে আসছে।

বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে হাইকোর্টে একটি রিট মামলা করেন ১৩তম নিবন্ধনধারীরা। রিটের ২ হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে নির্দেশনা দেন উচ্চ আদালত। এছাড়া যাদের বয়স ৩৫ বছর পূর্ণ হয়ে গেছে তাদের সুযোগের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে ১৩তম নিবন্ধনধারীরা রিট করেছিলেন। রিট করা দুই হাজার প্রার্থীকে আবেদনের সুযোগ দিতে আদালতের নির্দেশনা আছে। এছাড়া যাদের বয়স ৩৫ বছর হয়ে গেছে তাদের আবেদনের সুযোগের বিষয়েও নির্দেশনা দেন আদালত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD