শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেলসেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটাপড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে আজমপুর স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ মরদেহের লাশ উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, লাশের পাশে পাওয়া একটি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওপাশ থেকে তার বাড়ি বিজয়নগর উপজেলা বলার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD