শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
উখিয়া লামার বাজার ছমি উদ্দিন মার্কেট আগুন লেগে তিন জন নিহত

উখিয়া লামার বাজার ছমি উদ্দিন মার্কেট আগুন লেগে তিন জন নিহত

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লামার বাজার ছমি উদ্দিন মার্কেট আগুন লেগে তিন জন নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায় নি। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস অফিস থেকে একটি এবং উখিয়া থেকে দুইটি মোট তিনটি ইউনিট কুতুপালং বাজারের ওই মার্কেটের আগুন নিভানোর কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।

শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭-৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একটি দোকানের টয়লেট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা দোকান কর্মচারী। আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD