মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
স্টার সান্ডের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

স্টার সান্ডের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি:
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘স্টার সানডে’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ছুটির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইস্টার সানডে উপলক্ষে আগামী ৪ঠা এপ্রিল ২০২১ রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, “স্টার সানডে সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়ের যথাসম্ভব কম স্টাফদের নিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করবো এবং ক্যাম্পাসে অবস্থানরত সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর অবস্থানে থাকবো।”

সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে। এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থিতিশীল কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি লকডাউন বা প্রবেশ নিষেধ থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার ক্যাম্পাস খুললে এ ব্যাপারে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় এমন কোনো সিদ্ধান্ত না ও আসতে পারে। তবে নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরত কর্মচারীদের সার্বক্ষণিক কড়াকড়ি অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।”

উল্লেখ্য যে, করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভাগ/দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে পরিচালনা ও বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD