স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
কোভিড১৯এর_আকস্মিক_সংক্রমণ_রোধকল্পে_সরকারি_
নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করণে খুলনাজেলা প্রশাসন ব্যাপক অভিযান পরিচালনা করেন। ১০৪ মামলায় ৯১৭০০ টাকা আর্থিক জরিমানা করেন।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর আকস্মিক সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ৪ এপ্রিল,২০২১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন নির্দেশে এবং খুুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ ইউসুপ আলী তত্ত্বাবধানে আজ সমগ্র খুলনা জেলায় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে ব্যাপক অভিযান পরিচালিত হয়।
করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আজ থেকে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে খুলনা জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ উপজেলাসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি)-গণ। একই সময়ে মহানগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনাসমূহ প্রতিপালন না করায় খুলনা মহানগরে মোট ১০৪ (একশত চার) টি মামলায় ৯১,৭০০/- (একানব্বই হাজার সাতশত) টাকা জরিমানা করা হয়।
‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার, র্যাব ও এপিবিএন এর সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply