স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বানিশান্তা ইউনিয়নের আমতলা ও পশ্চিম বাজুয়ায় সরকারের গন উপদ্রব বন্ধ করার নির্দেশ প্রদানের পরও উহা অব্যাহত রাখার শান্তিতে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৪০,৫০০/= টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৈশিক মহামারি থেকে দাকোপবাসীদের সুরক্ষিত রাখার লক্ষে দাকোপ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের নেতৃত্বে আজ ৮ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোতুজা খান, দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখসেকেন্দারআলী , আনসার ভিডিপি কর্মকতা সহ দলনেতা, গনমাধ্যমের নেতৃবৃন্দসহ সঙ্গীয় পুলিশ ফোর্স, সিপিবি কর্মীরা উপজেলার বাজুয়া বাজার, লাউডোব বাজার, বানিশান্তা ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক প্রচারনার পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গন উপদ্রব বন্ধ করার নির্দেশ প্রদানের পরও উহা অব্যাহত রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় বানিশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের মাধব গাইন এর ৩০,০০০/=( এিশ হাজার) ও বাজুয়া ইউনিয়নের পশ্চিম বাজুয়ার ফনি ভূষণ মন্ডল কে ১০,০০০/=( দশ হাজার) টাকা এবংসংক্রমণ রোগপ্রতিরোধ নিয়ত্রন ও নিমূূূল আইন ২০১৮ এর, ৬৬, ও ২৫(২) ধারা মতে বাজুয়া বাজার থেকে মহন মন্ডলের নিকট ৫০০|(পাঁচ শত) টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। আদালত পরিচালনায় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস এ সময় জনসাধারণের উদ্দেশ্য বলেন মহামারী করোনা মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে এবং নিজ নিজ অবস্থানে থেকে সহযোগীতার হাত বাড়াতে হবে। তিনি আর বলেন অপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহির হবেন না,অতি প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে চলাফেরা করুণ।এ ছাড়া সরকারের বেধে দেওয়া নিয়মনীতি গন উপদ্রব বন্ধ করার নির্দেশ প্রদানের পরও উহা অব্যাহত আছেন।এমন কেউ উপেক্ষা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না তাকে জরিমানার আওতায় আনা হবে।
Leave a Reply