শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরে মুজিব বর্ষের উপহার গৃহহীনদের মাঝে ৪৬টি ঘর হস্তান্তর

রাজাপুরে মুজিব বর্ষের উপহার গৃহহীনদের মাঝে ৪৬টি ঘর হস্তান্তর

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ধারাবাহিকতায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের কৈবর্তখালীর গুচ্ছ গ্রামের ৪৬টি ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

উপজেলার ইউনিয়নসমূহের বিভিন্ন ওয়ার্ডের গৃহহীনদের মাঝে ঘর গুলো হস্তান্তর করা হয়। রাজাপু বাজার, কলেজ রোড, চর রাজাপুরে ১৫টি, দক্ষিন রাজাপুরে ৬টি, পূর্ব রাজাপুরের ১১টি, কৈবর্ত খালীর ৭টি, ফুলহার গ্রামে ৪টি, আলগী আঙ্গারিয়া ও মনোহরপুর গ্রামের ১টি করে গৃহহীন পরিবার ঘর পায়।

বৃহস্পতিবার দুপুরে রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আনুজা মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও ৩ নং রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান মৃধা, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম (চুন্নু) সিকদার সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন উপস্থিত থেকে গৃহহীন পরিবারের মাঝে লাটারির মাধ্যমে ঘর গুলো হস্তান্তর করেন।
এ সময় গৃহহীন পরিবার গুলো ঘর পেয়ে আনন্দ আত্নহারা হয়ে পরে ও মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD