মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
যবিপ্রবিতে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কমিটি গঠন

যবিপ্রবিতে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কার্যক্রম বিস্তৃতি ও শাখা গঠনের লক্ষ্যে ০৮ (আট) সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ২০ এপ্রিল (মঙ্গলবার) রাতে বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নাইমুর রহমান সাকিব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ফয়সাল আহমেদ আকাশ এবং সদস্য সচিব ওয়াহিদা রহমান। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

এ সম্পর্কে ফয়সাল আহমেদ বলেন, “দেশটা আমার, দেশটা আমাদের, দেশের মানুষগুলোর জন্য আমাদেরই কিছু করতে হবে। আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রচেষ্টায় যদি কিছু মানুষের মুখেও হাসি ফোটাতে পারি তবেই আমাদের স্বার্থকতা।”

ওয়াহিদা রহমান বলেন, “শুরু থেকেই আমরা বিভিন্ন সমাজসেবামুলক কাজ করে আসছি, আশা রাখি কমিটির সকলের সহযোগিতায় সামনে আরো সেবাধর্মী কাজ করবো।”

এছাড়া আহ্বায়ক কমিটিতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মোঃ দিহানুল ইসলাম ও মোঃ শাহনেওয়াজ হোসেন ইফতি। আহ্বায়ক সদস্য মোঃ ইসমাইল হোসেন, মুস্তাক তাহমীদ মুরাদ, মোঃ আব্দুর রহমান ও ইসতিয়াক আহম্মেদ।

প্রসঙ্গত, বাংলাদেশ হিউম্যান হেল্পিং সোসাইটি ২০১৩ সালের ০১লা মে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD