স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আজ ২০ এপ্রিল মঙ্গলবার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন খুলনার উপকূলীয় উপজেলা দাকোপে করোনাকালীন ও করোনা পরবর্তী নিবিড় পরিচর্যার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত ২০ বেডের ওয়ার্ড পরিদর্শন করেন।
Central Oxygen Supply System এর মাধ্যমে Oxygen Cylinder Bank এ সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে এই ওয়ার্ডে। ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং প্রতি বেডে ২০টি অক্সিজেন আউটলেট সম্বলিত ২০ বেডের এই ওয়ার্ড ভবিষ্যতে সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে আইসিইউ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক, খুলনা মহোদয়ের সাথে আরো ছিলেন সিভিল সার্জন, খুলনা ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ.), খুলনা জনাব মোঃ মারুফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার জনাব মিন্টু বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
Leave a Reply