শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে ৫টাকায় ১০টি পন্য দিচ্ছে স্বপ্নপূর

ঝালকাঠিতে ৫টাকায় ১০টি পন্য দিচ্ছে স্বপ্নপূর

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে করোনা মোকাবিলায় সম্মুখ সাড়ির যোদ্বা হিসাবে কাজ করে যাচ্ছে শহরের একটি মানবিক সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss ২০২০ সালের মার্চ মাস থেকেই তারা কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। ৫টাকার কেনাকাটা শিরোনামে চালিয়ে যাচ্ছে মধ্যভিত্তদের জন্য মানবিক বাজার।

৫ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ইফতার সামগ্রী
ঝালকাঠিতে করোনা পরিস্থিতিতে পাঁচ টাকার কুপনে ইফতার সামগ্রী পাচ্ছেন দুস্থ পরিবাররা। জেলার কৃষ্ণকাঠিতে ব্যতিক্রমী এ ব্যবস্থার আয়োজন করেছে অত্র সংগঠন টি

জানা যায়, মাত্র পাঁচ টাকার একটি কুপন কেনার মাধ্যমে ইফতারের সামগ্রী নিতে পারবেন নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো। করোনা মহামারিতে যারা কর্মহীন হয়ে পড়েছেন। না পারছেন কারো কাছে চাইতে, না পারছেন নিত্যদিনের খাবার যোগাড় করতে তাদের জন্য এসএসএসের এ উদ্যোগ। তারা কোনো দান ও অনুগ্রহ নয় বরং নিজেদের টাকাতেই এ সামগ্রী কিনে নিতে পারছেন।

স্বপ্নপূরণ সামজকল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ খান জানান, পাঁচ টাকার টোকেন নিলে প্রত্যেককে এক কেজি তেল, দুই কেজি পেঁয়াজ, এক কেজি মশুরের ডাল, দুই কেজি ছোলা, এক কেজি চিনি, আধা কেজি মুড়ি, এক কেজি খেজুর, তিন কেজি আলু, এক কেজি চিড়া, পাঁচ কেজি চাল ও একটি মাস্ক দিয়ে থাকি।

তিনি আরো বলেন, প্রথম রমজানে ২০ জন ইমাম-মুয়াজ্জিনকে দিয়ে পাঁচ টাকার কুপনে ইফতার বিতরণ শুরু করেছি। ইতোমধ্যে ৭৬ জনকে কুপনের মাধ্যমে এ সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেক ক্রেতা হোম ডেলিভারি বা কুপন জমা দিয়ে তাদের ক্রয়কৃত পণ্য নিচ্ছেন।

রিয়াজ খান জানান, আগামী শুক্রবারের মধ্যে ১০০ জনকে ইফতার সামগ্রী দেয়া সম্পন্ন হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে সকল স্বাস্থ্যবিধি মেনে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়াও সংস্থার পক্ষ থেকে শহরের প্রায় ৯৩টি মসজিদের ওজুখানায় প্রতি মাসে ১বার সাবান ও জন সচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছে সংগঠন এর কর্মিরা।
তবে সংগঠনের সদস্যদের আক্ষেপ আজ পর্জন্ত সরকারি কোন সহায়তা তারা পাননি।

উল্লেখ্য, গত বছরও করোনা মহামারিতে পাঁচ টাকার কেনাকাটা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় প্রশংসিত হয়েছিল স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থাsss পেয়েছে বিভিন্ন সম্মাননা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD