শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র খাবার স্যালাইন বিতরণ

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র খাবার স্যালাইন বিতরণ

আমির হোসেন ,ঝালকাঠি প্রতিনিধিঃ

কোভিড১৯ করোনা ভাইরাস’র সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন (ভার্চুয়ালি সংযুক্ত) সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মোহম্মদ কাওসার হোসাইন।
উপস্থিত ছিলেন কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহম্মদ আলমগীর সিকদার, ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাসিমা আক্তার রুনু, সিটিজেন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, এস.আর সোহেল, মো. মশিউর রহমান, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, পৌর শাখার সভাপতি মো. পলাশ হাওলাদার, প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান, সদস্য মো. সজীব, কুশঙ্গল ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আলমগীর হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জামাল, সদস্য সচিব তুহিন মিত্র, কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার রোকন প্রমুখ।
পরে ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ১ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়নের সরমহল ও সেওতা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) কাছে খাবার স্যালাইন হস্তান্তর করা হয়েছে।
সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন, নলছিটি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় খাবার স্যালাইন ও আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হবে। কুশঙ্গল ইউনিয়নে স্যালাইন বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই সংগঠনের পক্ষ থেকে আইভি স্যালাইন বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD