বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
২৫বছর ধরে পথচারীদের অপেক্ষায় দাড়িয়ে মেলান্দহের গোল-ডোবা ব্রিজ

২৫বছর ধরে পথচারীদের অপেক্ষায় দাড়িয়ে মেলান্দহের গোল-ডোবা ব্রিজ

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:

নির্মাণের পর থেকে ২৫ বছর ধরে পথচারীদের পদ ধুলি অপেক্ষায়
ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে ব্রিজটি। সংযোগ সড়ক না থাকায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোল ডোবা খালের ওপর নির্মিত পাকা সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। প্রায় ২৫ বছর আগে এলাকাবাসীর সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে জনস্বার্থে গ্রামীণ মাটির সড়কে নির্মাণ করা হয়েছিলো একটি ব্রিজ বা সেতুটি। নির্মাণ কাজ সম্পন্ন করার পর থেকেই ঐ সড়কটির জন্য সেতুটি যাতায়াতের জন্য কোন ভূমিকা রাখতে পারে নাই। সেতুতে উঠার জন্য কোন প্রকার সংযোগ সড়ক না থাকায় শুরু থেকেই অযোগ্য হয়ে পরে। ফলে সেখানে বেশ কিছু গ্রামের মানুষজনদের এখন প্রায় ১ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ঘোষেরপাড়ায় ইউনিয়নে সেতুটির নির্মাণের পর সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট না করার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ২৫ বছর অপেক্ষা থেকেও স্থানীয় জনসাধারণ পায়নি নাগরিক সুবিধা।

স্হানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া গ্রাম থেকে ঘোষেরপাড়া-পূর্ব ছবিলাপুর পাকা সড়কে উঠার সংযোগ সড়কটি হল ওই গ্রামের কামরুলের বাড়ি থেকে আমজাদের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই মাটির সড়ক।

এই সড়ক দিয়েই ঘোষেরপাড়া গ্রামের মানুষ চলাচল করতেন। প্রায় ২৫ বছর আগে আশপাশের কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য কাঁচা সড়কে এই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতু নির্মাণের ২৫ বছর পেরিয়ে গেলেও সংযোগ সড়কের মাটি ভরাট করা হয়নি। ফলে এটি এখন পর্যন্ত ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে।
স্থানীয় এলাকাবাসী বিভিন্ন পেশাজীবী আব্দুর রহমান , সোহরাব হোসেন, জিন্না, সুমন, মজিবর ও মাহবুব বলেন, সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট না করায় এ পথে কেউ চলাচল করতে পারছেন না। এতে মানুষের নানাবিধ অসুবিধা হচ্ছে। এলাকার হাজার হাজার মানুষকে অন্য ও দূরের রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও সকল মানুষের বিভিন্ন রকমের দুর্ভোগের শিকার হচ্ছে । সড়কে মাটি ভরাট করা হলে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
বিশেষ করে বর্ষাকালে ও বন্যার সময় শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে অনেক অসুবিধা হয়। অনেক সময় জরুরি প্রয়োজনে মুমূর্ষু কোনো রোগী নিয়ে যেতেও পারে না স্থানীয় মানুষ। এলাকাবাসী তাদের অসুবিধা দূর করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করে দাবী করেন,দ্রুত সময়ে সংযোগ সড়কটি নির্মাণ করে জনদুর্ভোগ লাগব করার জন্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD