শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঝালকাঠিতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে লকডাউনে অসহায় হয়ে পড়া ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। রবিবার ২৫ এপ্রিল দুপুরে স্থানীয় সার্কেট হাউজ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে ঝালকাঠি বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ও ম্যাজিক চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রায় চার শতাধিক পরিবহন শ্রমিকদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার সোয়াবিন তেল।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি – ২ আসনের সংসদ সদস্য জননেতা আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, বর্তমান সরকার এই করোনা পরিস্থিতিতে সকল শ্রেণির মানুষের বিভিন্ন মুখী সহায়তা প্রদান করে আসছে এবং ২য় ধাপে লক ডাউনের কারণে যে সকল শ্রেণিপেশার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরকে সহায়তা প্রদানের কাজ শুরু করেছে সরকার এবং এই সহায়তা অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD