শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
সিটিজেন ফাউন্ডেশনের স্যালাইন বিতরন অব্যাহত

সিটিজেন ফাউন্ডেশনের স্যালাইন বিতরন অব্যাহত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

সাম্প্রতিক কালে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় ডায়েরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন ইউনিয়নে স্যালাইন বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় রানাপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় রোগীর পরিবারের সদস্যদের কাছে বাড়ি বাড়ি গিয়ে স্যালাইন বিতরন করা হয়েছে।রানাপাশা ইউনিয়ন কমিটির দায়িত্বশীল নেতারা বলেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী রোগীর যাতে আসতে না হয় বা সহজে পায় সো বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা বাড়ি বাড়ি গিয়ে স্যালাইন বিতরন করেছি।সিটিজেন ফাউন্ডেশনের রানাপাশা ইউনিয়ন শাখার এমন মানবিক উদ্দ্যোগে সুবিদাভোগী দরিদ্র রোগীরা সন্তোষ প্রকাশ করেছে।উক্ত বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন
রানাপাশা ইউনিয়ন কমিটির সভাপতি ইমদাদুল হক সুজন, সিনিয়র সহ-সভাপতি মোঃআরিফুর রহমান রিপন,সহ-সভাপতি মোঃকাওসার আলম মাস্টার,ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান লাচ্ছু,সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম নয়ন,সদস্য মিরাজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এমন বিতরন কার্যক্রম চলবে।

সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাড. কাওসার হোসাইন বলেন, নলছিটি উপজেলায় আশঙ্কাজনক হারে ডায়রিয়ার রোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ হাজার পিস খাবার স্যালাইন বিতরণ করা হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে স্যালাইন বিতরণ সম্পন্ন হয়েছে।মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সাধ্যমত অন্যান্য ইউনিয়নে ও ধারাবাহিকভাবে সংগঠনের পক্ষ থেকে স্যালাইন বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD