শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে হিজড়াদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩

কিশোরগঞ্জে হিজড়াদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৩

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি \

কিশোরগঞ্জ বাজারে তৃতীয় লিঙ্গের (হিজড়া) দু’ গ্রæপের আধিপত্যকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার সময় কিশোরগঞ্জ বাজারে চাঁদা তুলতে আসে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সর্দার রানা (৫০) ও তার দলবল। এ সময় নীলফামারী জেলার জলঢাকা বাজার এলাকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সর্দার পূর্ণিমা (৫০) ও তার দলবল তাদের বাঁধা দিলে উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় জলঢাকার পূর্ণিমা (৫০),সূমি (৩৫), নদী (৪০) আহত হয়। এদেরকে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ণিমার অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সংবাদ পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে ছত্রভঙ্গ করে।
জলঢাকা উপজেলার তৃতীয় লিঙ্গের শ্যামলী দাবী করে বলেন, তারা আমাদের সর্দার পূর্ণিমার কাছ থেকে ৮০ হাজার টাকা সহ গহনা ছিনতাই করে পালিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল সাথে কথা তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD