বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি\

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর উপহার। আজ শনিবার প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ খেটে খাওয়া শ্রমিক,অসহায় ব্যক্তি, দরিদ্র মানুষদের চিহ্নিত করে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পাওয়া ১৪০ টি উপকারভোগী পরিবারের মধ্যে ৩০ টি উপকারভোগী পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এ উপজেলার ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার প্যাকেট বিতরণ করা হবে। উপহার প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল ও ১ লিটার সোয়াবিন তেল। আনুষ্ঠানিকভাবে নিতাই ইউনিয়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ৩০ জন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD