শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দাতে নির্যাতন

তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দাতে নির্যাতন

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহীতে তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে চরএলাহী ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের শাহাদাত নগরের স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর ও তার ছেলে মাসুদ এ নির্যাতন করেন বলে অভিযোগ উঠে।

অভিযুক্ত জাহাঙ্গীর একই গ্রামের আছইয়া মানিকের ছেলে।আহত আইয়ুব খান (১৭) ও বিবি খতিজা (৩৫) একই গ্রামের জাবেদ হোসেনের ছেলে ও স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে তাদের বর্গাচাষকৃত জমিতে ধান খাওয়ায় জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও তার লোকজন আইয়ুব খানকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা বিবি খাদিজা গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কোনো মানুষ এমনভাবে নির্যাতন করতে পারে না। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি ভুক্তভোগী পরিবারকে।

পরে একইদিন রাতে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, রোববার (২ মে) তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD