বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ধামইরহাটে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

ধামইরহাটে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

তোয়ান হোসেন পল্লব,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন দুঃস্থ ও অসহায় হয়ে পরা ১শত ৫০জন মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুর দেড় টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ফার্শিপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি।

আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সহকারী কমিশনার ভুমি মো. সিব্বির আহমেদ, ওসি আবদুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন প্রমুখ।

প্রতি জনকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি খাবার লবন ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD