শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ শুরু

নলছিটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ শুরু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১৯ হাজার ১শত ২৪ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ মে) সকাল ১০ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ১৫ শত ৮৪ পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা আমার বাড়ি আমার খামার কর্মকর্তা রিপন কুমার মিস্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯ হাজার ১শত ২৪ পরিবারের মাঝে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লারহাট ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম (ইলিয়াস)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD