শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জবিতে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির জন্য আবেদন চেয়ে নোটিশ

জবিতে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির জন্য আবেদন চেয়ে নোটিশ

জবি প্রতিনিধি
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত অনন্য মেধাবী শিক্ষার্থীদেরকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের জন্য নির্ধারিত আবেদন ফরম এ আবেদন চেয়ে নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে বুধবার (৫ মে) উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের জন্য “বঙ্গবন্ধু স্কলার” নির্বাচন ও বৃত্তি প্রদানের নিমিত্তে স্নাতকোত্তর পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ৫ মে হতে ৯ মে দুপুর ২ টা পর্যন্ত দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আরও বলা হয়, স্নাতক/সমমান পর্যায়ে উত্তীর্ণসহ স্নাতকোত্তর শিক্ষায় অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী বঙ্গবন্ধু স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। বৃত্তির জন্য স্বীকৃত শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট এর মধ্যে ৩টিতেই প্রথম বিভাগ থাকতে হবে অথবা এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ স্নাতকে সিজিপিএ ৩.৭০ থাকতে হবে। এছাড়া সরকারের এমন কোনো উৎস হতে স্কলারশিপপ্রাপ্ত নয় এমন শিক্ষার্থী, ফৌজদারি অপরাধে দন্ডিত হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। আবেদনপত্রের সাথে এসএসসি, এইচএসসি ও স্নাতক (সম্মান) পরীক্ষার সনদ, নম্বরপত্র ও এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট’র সনদ ও প্রয়ােজনীয় কাগজ পত্রের অনুলিপি অবশ্যই সত্যায়িত করে সংযােজন করতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত তারিখের মধ্যে নির্ভুলভাবে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ফরম (www.pmeat.gov.bd) ওয়েব সাইটেও পাওয়া যাবে।

মেহেরাবুল ইসলাম সৌদিপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD