শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শাহজাদপুরে মানবতার সংগঠন জাগ্রত রবির ঈদ উপহার বিতরণ 

শাহজাদপুরে মানবতার সংগঠন জাগ্রত রবির ঈদ উপহার বিতরণ 

সংবাদ দাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কোভিড-১৯ মহামারির এই সময়ে  অসহায়-গরিব-দুস্থরা রয়েছেন খাদ্য সংকটে।এমন সময় মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব  ঈদুল ফিতরের আগমনে অনেকের মাঝে শুরু হয়েছে ঈদের আমেজ।তার বিপরীতে গরিব-দুস্থ মানুষরা তাদের তিনবেলা খাবার যোগাতে ব্যস্ত।সমাজের উচু স্তরের মানুষেরা ব্যস্ত তাদের ঈদ আনন্দ নিয়ে ।এমন সময় ঈদ উপহার নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের এর একটি মানবিক সংগঠন “জাগ্রত রবি”।

প্রায় দেড় বছর হল বন্ধ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও  মানবিকতার তাগিদে  মানুষের পাশে দাড়িয়ে  মানবিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মানবিক সংগঠন জাগ্রত রবির।দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজেদের ক্যাম্পাস এলাকায় গরিব দুস্থ মানুষদের  মাঝে এই  ঈদ উপহার বিতরণ করে।

জাগ্রত রবির সদস্যদের কাছে তাদের এই মানবিক কাজের  অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তারা বলে,

জীবনের সাথে জীবন না মিশলে আলোকিত হয় না জীবন,

হাজার প্রাণ এক হলে রুখে দেয়া যায় প্লাবন। 
আজ শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী ছেয়ে আছে এক মহামারির চাদরে। এই বিপর্যয় পারি দিতে সকলেই হিমসিম খাচ্ছে। বাংলাদেশের বেশির ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। এর ফলে বেশির ভাগ লোকের পক্ষে জীবন ও জীবিকা নির্বাহ অত্যন্ত কষ্টের হয়ে পড়েছে। তবে আমাদের যাদের অবস্থা ভালো অর্থাৎ সাবলম্বী আমরা যদি একটু হাত বাড়াই তবে অন্তত আমার পাশের মানুষটি একটু ঠিক ভাবে চলতে পারে। তাই আমরা এরই পরিপ্রেক্ষিতে আমরা এক মহৎ উদ্যোগ হাতে নেই। 

একটি দেশ শুধু মাত্র একশ্রেণির মানুষের ওপর ভর করে চলে না। সকলকেই প্রয়োজন। এছাড়া আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচ এই জনগণের টাকা থেকেই আসে। তাই তাদের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। এই চিন্তা মাথায় রেখে আমরা আমাদের কাজ শুরু করেছি। হয়তো সবার ইচ্ছে মিটাতে পারব না, তবে কিছু মানুষের আহার যোগার করে দিতে পারলেও আমাদের প্রশান্তি হবে।এছাড়া সামনেও আমরা মানব সেবায় এগিয়ে যাব। শুধু তাই নয়, আমাদের ভবিষ্যতে এই সংগঠন নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা আছে। আমরা মনে করি এ কাজগুলো আমাদের সুনাগরিক হিসেবে তৈরি করতেও সাহায্য করবে।তাই সূর্যের মতো নিজের আলো কে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যা কিনা এক সময় আলোক বর্তিকা রূপে ছড়িয়ে পড়বে । তাই নিজেদের জাগরণ ও সকলের আলোক রূপ ছড়িয়ে দিতে আমাদের এই” জাগ্রত রবি”।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD