রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সুবর্ণচরে কল্যাণের শপথ যুব সংঘ এর উদ্যোগে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ

সুবর্ণচরে কল্যাণের শপথ যুব সংঘ এর উদ্যোগে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

সুবর্ণচর উপজেলায় “কল্যাণের শপথ যুব সংঘ” সংগঠনের উদ্যোগে চর আমান উল্যাহ ইউনিয়নে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণের আয়োজন করেন।

আজ (০৭ এপ্রিল) উপজেলার ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের ০৭নং ওয়ার্ড় মসজিদ সংলগ্ন পূর্ব চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অর্থ সম্পাদক মো: শাহাদত হোসেন রাজুর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাষ্টার মো: আবদুল কাইয়ুম, সংগঠনের সহ-সভাপতি মো: শাহেদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মামুন, সাংগঠনিক সম্পাদক মো: জাহেদ হাসান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সুবর্ণচর উপজেলার শাখার প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল সহ প্রমুখ।

বিতরণী সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, তৈল, আলু, সেমাই, লাচ্ছা সেমাই, দুধ পাউডার, চনা বুট, চিনি, পেয়াজ, মুড়ি সহ মোট দশটি আইটেম।

উল্লেখ্য, গত করোনাকালীন সময়েও উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দুস্থ ও অসহায় পরিবারে হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়। এছাড়াও প্রাকৃতিক দূর্যোগ সমূহ অসহায় মানুষের পাশে দাড়ানো, চিকিৎসা সেবা প্রদান, মানবিক ও নৈতিক শিক্ষা চর্চা, গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি, মাদকমুক্ত সমাজ গড়া, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

সংগঠনের সভাপতি প্রবাসী মো: জাহিদুল ইসলাম বাহার ভিডিও কনফারেন্সে মাধ্যমে জানান, সমাজের বিত্তবানেরা স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এবং এই ধরণের কার্যক্রম দুস্থ পরিবারের জন্য অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD