শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বজ্রপাতে ধামইরহাটে কৃষকের মৃত্যু

বজ্রপাতে ধামইরহাটে কৃষকের মৃত্যু

তোয়ান হোসেন পল্লব,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতের সময় গরু আনতে গিয়ে রেজাউল ইসলাম (৬২) নামের এক কৃষকের আকস্মিকভাবে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপরে উপজেলার ইসবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে।

জানা গেছে, রেজাউল ইসলাম সকালে নিজেদের গৃহপালিত গরুকে ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশে একটি ধান ক্ষেতে বেঁধে আসে। তারপর বৃষ্টির হওয়ার আশংকা দেখে তিনি নিজেই ওই জমিতে গরু আনতে যায়।

পরে ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময়ে তার গায়ের উপর একটি বর্জপাত পরে। এতে করে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ১নম্বর ইউপি সদস্য মো. রেজাউল আকন্দ বলেন, নিহত ব্যক্তি একজন কৃষক এবং খুব সহজ সরল স্বভাবের মানুষ ছিলেন। বর্জপাতে তার আকস্মিকভাবে মৃত্যু হয় এতে আমরা সকলে মর্মাহত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD