শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
লছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

লছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) সকালে উপজেলার নাচনমহল ও রানাপাশা ইউনিয়নের সংযোগ স্থল বায়তুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী,কলামিস্ট ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট মোঃ কাওসার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিক্ষক সাংবাদিক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক এস আর সোহেল,পৌর কমিটির সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আরিফুর রহমান, সদস্য আরিফুর রহমান, রানা পাশা শাখার সভাপতি ইমদাদুল হক সুজন খলিফা, সহ-সভাপতি আরিফুর রহমান রিপন, কাওসার আলম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার চপল, সাংগঠনিক সম্পাদক নাঈম হাওলাদার প্রমুখ।

সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কাওসার হোসেন জানান, মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারেও ঈদ বস্ত্র বিতরণ করা হয়ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পরেছে, যাতে একটু ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এরজন্য সংগঠনের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি সকল সদস্যদের মানবিক কাজে এগিয়ে আসতে আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD