বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

বৈশ্বিক মহামারি করোনার চলমান লকডাউনে কর্মহীন মানুষের মাঝে জামালপুর ইউনাইটেড সোসাইটি ক্লাব এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। বুধবার ১২ মে বিকেল ৪টা সময় একশত জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ইউনাইটেড সোসাইটি ক্লাবের উপদেষ্টা ডাঃ শারমিন মান্নান।

ঈদ সামগ্রী বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি মো.জাফরুল হাসান টুটন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন লিয়ন,সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম শিমুল,জামালপুর জেলা আওয়ামীলীগ এর সদস্য শাহরিয়ার উজ্জল,রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিট এর সাবেক যুব-প্রধান, আল আমিন, বনপাড়া অনির্বাণ ক্রীড়া চক্র এর সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম সাজু।

অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ইউনাইটেড সোসাইটি ক্লাবের কোষাধক্ষ্য ফয়সাল সরকার শিশির ,সম্মানিত সদস্য মোঃরকিবুল হাসান লালন,মোঃ মানিক আলী,রফিকুল ইসলাম শিপন,লাবনী আক্তার, রাইহান ইসলাম ইমরান, সাহারিয়ান মাহমুদ সহ অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।
এসময় ঈদ সামগ্রী বিতরণ পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ক্লাবের সবাই কে ধন্যবাদ জানিয়ত বলেন আমরা দেখেছি ইউনাইটেড সোসাইটি ক্লাব শুরু থেকেই যে কোনো প্রাকৃতিক দুযোর্গ কবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং জামালপুরে প্রতি বন্যায়, শৈত্য প্রবাহ এবং চলমান মহামারী করোনা সংক্রমণকালেও বিভিন্ন সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ও ইউনাইটেড সোসাইটি ক্লাব সামাজিক দায়বদ্ধতা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছে । তাই ইউনাইটেড সোসাইটি ক্লাবের পাশাপাশি বিভিন্ন সামাজিক বেসরকারি প্রতিষ্ঠান সংগঠন গুলোকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD