শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাণীনগরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাণীনগরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে স্থাপন করা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাণীনগর রেল স্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ২৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ।

এ সময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দিয়ে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট ভেঙ্গে দেওয়া হয়। যতদিন না এই অঞ্চলে রেলওয়ের সকল জায়গা অবৈধ দখল মুক্ত না হচ্ছে ততদিন এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD