শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি।।

স্বাস্থ্য সচিবালয়ে দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্থা করে দীর্ঘ সময় আটকের পর সাজানো মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সিনিঃ সহসভাপতি আল আমিন শাহীন, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুর নূর।

এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, করোনার মহামারীর সময় রোজিনা ইসলাম দুর্নীতির একের পর এক চিত্র তুলে ধরছেন, সেই সময়ে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কিন্তু মিথ্যা মামলা দিয়ে দুর্নীতি ডেকে রাখা যাবে না। রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ অতিরিক্ত সচিব জেবুন্নেছা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় সাংবাদিকরা করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব ও অতিরিক্ত সচিব জেবুন্নেছা বেগমের প্রত্যাহার দাবি করেন।

এরপরই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন অবস্থান কর্মসূচি পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD