ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুবর্ণচর উপজেলার শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সুবর্ণচরে চরবাটা খাসেরহাট রাস্তার মাথার চত্তরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সুবর্ণচর উপজেলা শাখার সাধারাণ সম্পাদক মো: কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমএসএফ এর সহ-সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম, একেএম ইব্রাহিম খলিল উল্যাহ সহ অনেকে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মো: সাহাব উদ্দিন, দেলোয়ার হোসেন রাজু, রিয়াজ উদ্দিন রুবেল, ইব্রাহিম খলিল শিমুল, নেয়ামত উল্যাহ তারিফ, দিদারুল আলম খন্দকার, কাউছার আলম, রাইফুল উদ্দিন সহ প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকরা দুর্নীতির খবর প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম এ দেশের জনগণের উপকার করেছেন। প্রশাসনের দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করে দেশের উপকার করায় তিনি আজ যেভাবে নিপীড়নের শিকার হয়েছেন, তা নজিরবিহীন ও ন্যাক্কারজনক।
বক্তারা আরও বলেন, রোজিনা ইসলাম একজন নির্ভীক ও দুর্নীতি সঙ্গে আপোষহীন সাংবাদিক। তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহার করা না হলে অপরাধীরাই উৎসাহিত হবে। তাই অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বক্তারা প্রখ্যাত সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ স্বাস্থ্য সচিবের পিএসের কক্ষ থেকে থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায়। এরপর মধ্য রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। এই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
১৮ মে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply