বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে খাল খননের দাবিতে কৃষকেরদের মানববন্ধন

ঝালকাঠিতে খাল খননের দাবিতে কৃষকেরদের মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের ইউসুফ আলী ও সিদ্দিকের বাড়ি এলাকার ভারানি খাল খননের দাবিতে দেড় শতাধিক কৃষকরা মানববন্ধন করেছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে ওই এলাকার কোলায় (মাঠ) এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মালেক সিকদার, ইউসুফ আলী হাওলাদার, সোহরাফ হাওলাদার, বারেক সিকদার, সুলতান ফকির, মজিবর রহমান হাওলাদার ও মজিবুর রহমান খান প্রমুখ। বক্তারা জানান, কয়েক বছর ধরে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ওই খালটি পলী পড়ে মরে যাওয়ায় বর্তমানে পশ্চিম বাদুরতলা গ্রামের ২টি কোলায় (মাঠ) চরম পানি সংকট দেয়া দিয়েছে। এতে কৃষকরা সঠিক সময়ে বীজতলা করতে পারছেন না এবং অন্যান্য ফসল ও সবজি চাষও ব্যাহত হচ্ছে। বর্তমানে পানি না ওঠায় বীজতলা করতে না পারায় ধান চাষ নিয়ে শঙ্কিত কৃষকরা। বক্তারা আরও জানান, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের পেছনের খালটি থেকে ইউসুফ আলী ও সিদ্দিকের বাড়ির মধ্য দিয়ে দক্ষিনে প্রায় ১ কিলোমিটার এ খালটি কোলায় (মাঠ) ভেতরে বয়ে গেছে। কিন্তু দীর্ঘদিনে খনন না হওয়ায় কৃষি জমির পলি পরে ভরাট হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমানে স্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করছে না এবং বর্ষার দিনে পানি নামতে না পারায় জলাবন্ধতার সৃষ্টি হয়। এ কারন দুই কোলার ২শ একরেও বেশি জমির ২ শতাধিক কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষকদের অভিযোগ করে জানান, ওই এলাকার শাহ জাহান ও কালাম হোসেন তাদের জমির কালভার্ট ভরাট করে রেখেছে। এতে পানি ওঠা-নাম করতে পারছে না। অভিযোগের বিষয়ে শাহ জাহান জানান, কেহই কালভার্ট ভরাট করেনি। এমনিতেই ভরাট হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান চামিং তালুকদার জানান, খালটি খনন জরুরি হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD