শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে আম নিয়ে ঝগড়া, মাদ্রাসা ছাত্রীর কান কামড়ে নিলো চাচি!

ঝালকাঠিতে আম নিয়ে ঝগড়া, মাদ্রাসা ছাত্রীর কান কামড়ে নিলো চাচি!

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আম নিয়ে ঝগড়ার জেরে সাহিদা আক্তার কল্পনা (১৭) নামে দশম শ্রেণি পড়–য়া মাদ্রাসা ছাত্রীর কান কামড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন চাচি সুমা বেগমের (৩১) বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহিদা আক্তার কল্পনা ওই গ্রামের মৃত শহিদুল ইসলাম ও মৃত তানিয়া বেগমের মেয়ে এবং মঠবাড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সুমা বেগম ওই এলাকার এমাদুল হকের স্ত্রী। আহত সাহিদা আক্তার কল্পনা ও তার ভাই হাসান অভিযোগ করে জানান, কল্পনাদের গাছ থেকে কাউকে না জানিয়ে সুমা বেগম আম পেড়ে নিচ্ছিলেন। এসময় কল্পনা আম নেয়ার কারন জানতে চান এবং আম নিতে বারন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সুমা বেগম ও তার মেয়ে খোদেজা আক্তার ক্ষিপ্ত হয়ে কল্পনার ডান কান কামড়ে নেয় এবং হাসানের স্ত্রী শারমিন ও ছেলে রমজানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD