শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে হাতিয়ার ২৫ গ্রাম প্লাবিত

নোয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে হাতিয়ার ২৫ গ্রাম প্লাবিত

নোয়াখালী প্রতিনিধি :

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিন্মাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে । বুধবার সকালের জোয়ারে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৩টি গ্রাম প্লাবিত হয়। প্লাবিত গ্রাম গুলো হচ্ছে, মাইচ্ছা মার্কেট,বাদশা মিয়া গ্রাম,তালুকদার গ্রাম।

এদিকে নিঝুমদ্বীপে বেড়ীবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৯টি গ্রাম । প্লাবিত গ্রাম গুলোর মধ্যে রয়েছে, মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, ছোয়াখালী গ্রাম,নামার বাজার, চর ওসমান, সিডি এসপি এলাকা,মুন্সি গ্রাম,শতফুল গ্রাম, বাদাম খালী গ্রামসহ ৯টি গ্রাম ৩-৪ফুট পানির নিচে তুলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আকবর জানান, হরনী ইউনিয়নের ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রাম গুলো হচ্ছে, কাজির টেক গ্রাম, নবীপুর গ্রাম,চেয়ারম্যান ঘাট। চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রাম, চৌধুরী গ্রাম, রাণী গ্রাম প্লাবিত হয়। এছাড়াও নলচিরা ইউনিয়নের ২টি গ্রাম প্লাবিত হয়। গ্রাম গুলো হলো, তুফানিয়া গ্রাম ও নলচিরা গ্রাম।

হাতিয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. বদিউজ্জামান জানান, হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত হয়। আর বাকী ইউনিয়ন গুলোর কিছু কিছু গ্রাম প্লাবিত হয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ধারণা করা হচ্ছে উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পুর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। দুর্গত মানুষের আশ্রয়ের জন্যে ১৮১টি আশ্রায়ন প্রস্তুত রাখা হয়েছে। দুর্গত মানুষের জন্যে ইউনিয়ন প্রতি ২লক্ষ ৫০হাজার টাকার শুকনো খাওয়ার মওজুদ রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD