শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী হাতিয়ায় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১২ হাজার পরিবার পেল মানবিক সহায়তা

নোয়াখালী হাতিয়ায় ইয়াসে ক্ষতিগ্রস্ত ১২ হাজার পরিবার পেল মানবিক সহায়তা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ঘূর্ণিঝড় ইয়াসে সৃষ্ট জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ১২ হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে উপজেলার ৩টি প্রশাসনিক এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এই মানবিক সহায়তা বিতরণ করেন।

খোরশেদ আলম খান বলেন, এই পর্যন্ত হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে মূল ক্ষতিগ্রস্থ ১২ হাজার পরিবারের মাঝে মাঝে গত দুই দিনে ধাপে ধাপে এই মানবিক সহায়তা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে বয়ারচর, নলেরচর ও কেরিংচরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ১২০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়। গতকাল ৫৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ধাপে আরো ৫৪০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ আবু ইউসুফ, নোয়াখালী জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা মো.জাহিদ হাসান খান প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD