শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাণীনগরে বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ

রাণীনগরে বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে একটি গাছ কাটাকে কেন্দ্র করে একজন বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পারইল গ্রামে। এই বিষয়ে লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী মাঝির ছেলে নূরুজ্জামান বাদী হয়ে রাণীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে গত শুক্রবার (২৮মে) দুপুরে মোবারক আলী মাঝির পৈত্রিক সম্পত্তির সীমানাধীন জমিতে রোপন করা একটি ইউক্যালিপটাস বড় গাছের অর্ধেকটা (গাছের মাথা) হাত করাত দিয়ে কেটে ফেলে একই গ্রামের মৃত আব্বাস আলী মাঝির ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন মাঝি।
এসময় বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী মাঝি গাছটি কর্তনের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা লাঠিসোটা বের করে সকলের সামনে মারতে উদ্যত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এবং মুক্তিযোদ্ধার অন্যান্য গাছ কর্তনসহ মারার হুমকি-ধামকী প্রদান করে।
এতে করে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কে রয়েছেন।

লাঞ্ছিত বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী মাঝির ছেলে নূরুজ্জামান বলেন তারা দীর্ঘদিন যাবত কারণে-অকারণে আমাদের সঙ্গে বিবাদ করে আসছে। সে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছে। এছাড়াও সে নানা ভাবে আমাদেরকে হয়রানী করে আসছে। তাকে বার বার নিষেধ করলেও সে তা কর্নপাত করে না।
আমরা মাষ্টারের অত্যাচারে অতিষ্ঠ।

অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন মাঝি বলেন আমার বাসার উপর গাছটি ঝড়ে ভেঙ্গে পড়েছে। আর মোবারক আলী বলছেন যে গাছটি আমি কেটেছি। অভিযোগটি সম্পন্ন মিথ্যে ও ভিত্তিহীন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD