শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাসানচরে রোহিঙ্গা সন্ত্রাসীর কবজি বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ভাসানচরে রোহিঙ্গা সন্ত্রাসীর কবজি বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর ভাসানচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে সিরাজ (৩৭) নামে একজনের ডান হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ গ্রুপ।

গতকাল বুধবার (২ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, আহত সিরাজকে ভাসানচরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে হয়েছে। তিনি রোহিঙ্গা ইমান হোসেনের ছেলে।

তিনি আরও বলেন, সিরাজের হাতের বিচ্ছিন্ন কবজি উদ্ধার করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও লুটের মালামাল ভাগবাটোয়ারা নিয়ে রোহিঙ্গা সিজার-আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজের ডান হাতের কবজি কেটে নিয়ে যায়।

রোহিঙ্গাদের মধ্যে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা ও লুটপাটের মালামাল নিয়ে নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তারা নিজেদের দাবি আদায় বাদ দিয়ে এখন আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD