শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
দৌলতপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার

দৌলতপুরে এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার

নছিব উদ্দিন,দৌলতপুর কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা কানাপাড়া গ্রামে শ্যামলী আক্তার (৩০) নামের এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার, ৪ জুন সকাল ৭টায় ঘোড়ামারা কানাপাড়ার শ্যামলীর বাবার বাড়ির পাশের ধোনচে ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায় ,বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় মোবাইলে কথা বলার জন্য ঐ নারী বাড়ি থেকে বের হয় । রাতে বাড়ি ফিরতে দেরি হলে, পরিবারের লোকজন চারিদিকে অনেক খোজাখুজি করে তার সন্ধান মেলেনি।
শুক্রবার ভোর রাতে বাড়ির পাশে ধোনচে ক্ষেতে শ্যামলীর লাশ দেখতে পায় নিহতের মেয়ে। বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা অন্যত্র থেকে লাশ এনে এখানে ফেলা হয়েছে ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান আমরা তাৎক্ষণিক ওখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। সেই সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD