শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে মেঘনা নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানববন্ধন

নোয়াখালীতে মেঘনা নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানববন্ধন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট সংলগ্ন ৪নং স্টিমারঘাটের পাশ্ববর্তী মেঘনা নদীর অংশ (মেঘনা খাল) অবৈধ দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৪ জুন) বেলা ১১টার দিকে মেঘনার খাল পাড়ে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের ব্যানারে এ মানববন্ধনে অংশ্রগহণ করেন প্রায় পাঁচশতাধিক বিভিন্ন পেশার লোকজন।

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম টিটু, সভাপতি আব্দুল বারী বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিব উল্যা মহিব, সহ-সভাপতি হারন অর রশিদ, ব্যবসায়ী নুরুল হুদা, বৃক্ষ প্রেমী সাখাওয়াত উল্যাহ, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক সফিকুল ইসলাম সাজু, কামাল চৌধুরী, শিক্ষক নেতা নাছিম ফারুকী, মাষ্টার আবদুল কাইয়ুম, ইমাম উদ্দিন সুমন, ইব্রাহিম খলিল শিমুল’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন।

বক্ত্যারা বলেন, স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও প্রভাবশালী লোকজন দীর্ঘদিন ধরে মেঘনা নদীর একটি বিশাল অংশ দখল করে নিয়েছে। বাঁধ দিয়ে মাছের প্রজেক্ট ও বাড়ী নির্মাণ করেছে। খালের মাঝেই নির্মাণ করা হয়েছে বসত বাড়ি। আবার ঘর-বাড়ি তৈরির জন্য ভূমিহীনদের কাছে বিক্রিও করছে। খালের দখলকৃত অংশ উচ্ছেদ পূর্বক পুন:খনন করে জীবিকা পুনঃরুদ্ধারের পাশাপাশি শু’মৌসুমে কৃষি কাজে ব্যবহৃত পানি সংকট থেকে মুক্তি দেয়ার দাবী জানিয়ে দখলকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD